আমাদের সম্পর্কে

দেশব্যাপী লিনাক্স মিন্টের প্রসারের লক্ষ্যে লিনাক্স মিন্ট বাংলাদেশের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। আর তাদের মধ্যে যারা প্রত্যক্ষভাবে এই সংগঠনটির সাথে জড়িত, তারা হলেনঃ

{ayonkhan} অয়ন খান

আমি অয়ন। পেশায় একজন ছাত্র। ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করতে খুব পছন্দ করি। অবসর সময়ে প্রচুর গান শুনি এবং মুভি দেখি।

ই-মেইলঃ ayonkhan AT linuxmint-bd.org

{invarbrass}

আমি চট্টগ্রামে থাকি। পেশায় চিকিৎসক হলেও কম্পিউটার নিয়ে কাজ করা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। কম্পিউটার সম্পর্কিত সর্বশেষ আপডেট জানার চেষ্টা করে থাকি। অবসর সময়ে বিভিন্ন নতুন প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করি।

ই-মেইলঃ invarbrass AT linuxmint-bd.org

{thehungrycoder} জাকির হোসেন রাজু

আমি মোঃ জাকির হোসেন রাজু সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ) শেষ করলাম। তবে অনেক আগে থেকেই কম্পিউটিং যুক্ত। আপাতত সিস্টেম এডমিনিন্ট্রেটর হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। শখ হল গান শোনা, ভ্রমণ এবং ছবি তোলা আর ব্লগ লেখা।

ই-মেইলঃ thehungrycoder AT linuxmint-bd.org

{zombiegenerator} জুনায়ীদ আহনাফ নির্ঝর

আমি বগুড়া থাকি। বগুড়া ক্যান্টনমেন্টে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্য্যনরত। লিনাক্সের ভক্ত। পছন্দের ডিস্ট্রো হল মিন্ট এবং ফেডোরা। আমি অনেক ধরণের ডিস্ট্রো পরীক্ষা করি এবং বিভিন্ন ডিস্ট্রো বিভিন্ন কারণে পছন্দ করি। যেমন স্যুসি অসাধারণ কেডিই ডেস্কটপ এনভায়োর্ণমেন্ট এর জন্য, ফেডোরা সর্বশেষ টেকনোলজী এর জন্য।

কাজ না থাকলে আমি বিভিন্ন লিনাক্স ডিস্ট্রো নামিয়ে পরীক্ষা করে দেখি। আমার পছন্দের ডেস্কটপ এনভায়োর্ণমেন্ট হল ই১৭।

ই-মেইলঃ zombiegenerator AT linuxmint-bd.org

{ahmedheaven}

আমি পেশায় একজন ছাত্র। লিনাক্স নিয়ে আগ্রহটা অনেক দিনের। আমার পছন্দের ডিস্ট্রো হচ্ছে লিনাক্স মিন্ট। আর আমার শখ হচ্ছে গান শোনা।

ই-মেইলঃ ahmedheaven AT linuxmint-bd.org

{আলোকিত}

আমি পেশায় ছাত্র। বেশ কয়েকবছর ধরে লিনাক্স ব্যবহারকারী। আমার প্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্টু, মিন্ট এবং ওপেনস্যুসে আর প্রিয় ডেস্কটপ পরিবেশ কেডিই। সময় পেলে লিনাক্স এবং ওপেনসোর্স নিয়ে লেখার চেষ্টা করি।

ই-মেইলঃ alokito.bd AT linuxmint-bd.org

{ovroniil} অভ্রনীল

এই মুহূর্তে ছাত্র। পড়ালেখার জন্য দেশের বাইরে আছি। তড়িৎ কৌশলে লেখাপড়া করলেও কম্পিউটার সবসময়ই আমাকে টানে। পাইরেসি থেকে নিজেকে মুক্ত রাখতে ব্যবহার করি ফ্রি ওপেনসোর্স সফটওয়্যার। তাছাড়া ফ্রি ওপেনসোর্স এর মন্ত্রটিকে খুব ভালো লাগে। প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু এবং লিনাক্স মিন্ট।

ই-মেইলঃ ovroniil AT linuxmint-bd.org